প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ আজ কুষ্টিয়া জেলা সফর করেছেন। প্রধানমন্ত্রীর ২ ডিসেম্বরের সফর এবং সরকারের ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে সম্ভাব্য খাল খনন উদ্বোধনের স্থানসমূহ পরিদর্শন করেন তিনি।
আজ দুপুরে কুষ্টিয়া জেলায় পৌঁছানোর পর, প্রতিমন্ত্রী পর্যায়ক্রমে বিশ্বরোড সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল, চিনিকল মোড় ও জগতি সংলগ্ন মরা গড়াই খাল এবং মঙ্গলবাড়িয়া বাজার এলাকাধীন মরা গড়াই খাল সরেজমিনে পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ঈয়াসমিন, জেলা প্রশাসক কুষ্টিয়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, প্রধানমন্ত্রী আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জিকে খাল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এখানে প্রায় এক লক্ষ হেক্টর জমির কৃষকদের চাষাবাদের সুবিধা আসবে এবং এক লক্ষ মণ ধান উৎপন্ন হবে। এছাড়া, প্রায় ৯ থেকে ১০ লক্ষ মেট্রিক টন অন্যান্য সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এই সেচ সুবিধার আওতায় প্রায় ৪০ লক্ষের অধিক মানুষ আসবে এবং তাদের জীবন-জীবিকার মান বৃদ্ধি পাবে। চাষাবাদের সেচের সমস্যাগুলোর সমাধান হবে।
প্রকল্পের সার্বিক অগ্রগতি ও গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন শীর্ষক প্রায় ১,২৯৯.৯৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলা) প্রায় ৯৫,৬১৬ হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত হবে।
এছাড়া, কুষ্টিয়া সদর উপজেলাধীন আনুমানিক ৮.১৭ কিলোমিটার দীর্ঘ ‘মরা গড়াই খাল’ খননের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়েও তিনি কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। উল্লেখ্য, খালটি খননে আনুমানিক ১০ কোটি টাকা ব্যয় হতে পারে।
প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ মানসম্মতভাবে সম্পন্ন করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন