প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার দৌলতপুরে 'নাশকতার' মামলার প্রেক্ষিতে উপজেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে, জেলা গোয়েন্দা পুলিশ এবং দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা শহিদুল ইসলামকে আটক করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম সংশ্লিষ্ট এলাকায় সংঘটিত 'নাশকতার' ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে গিয়ে রাতে জিজ্ঞাসাবাদ করা হয়।
শহিদুল ইসলাম খলিসাকুণ্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার মৃত মজিবর রহমানের পুত্র। তিনি দীর্ঘকাল ধরে দৌলতপুর উপজেলা যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, জেলা গোয়েন্দা পুলিশ এবং দৌলতপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে শহিদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে আদালতে পাঠানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন