প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের হুতি বাহিনী সউদী আরবের জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলের সব বন্দরে হামলার হুমকি প্রদান করেছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হুঁশিয়ারি দিয়ে বন্দরকর্মী ও আশপাশের লোকজনকে দ্রুত সরে যেতে এবং শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে ইয়াহিয়া সারি উল্লেখ করেন, সউদী নেতৃত্বাধীন জোট যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালায়, তাহলে সউদীর এসব বন্দর হুতিদের লক্ষ্যবস্তু হয়ে উঠবে। তিনি বন্দরগুলোর কর্মী, আশপাশে থাকা লোকজন এবং জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এর আগে সউদী নেতৃত্বাধীন জোট হোদেইদা বন্দরের আশপাশের এলাকা থেকে বেসামরিক লোকজনকে নিরাপদে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছিল। এর পর হুতিদের পক্ষ থেকে সউদীর বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি আসে।
হুতিদের বিবৃতির পর জোটটি জানায়, তারা হোদেইদা বন্দরে হুতিদের সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা এবং ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
লোহিত সাগর উপকূলে অবস্থিত হোদেইদা বন্দর ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুতি নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মানবিক সহায়তা প্রবেশের অন্যতম প্রধান পথ এই বন্দর।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে সউদী নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে হুতিরা। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাতের প্রভাবে দুই পক্ষের মধ্যে সীমান্তপারের লড়াইও তীব্র হয়ে উঠেছে। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন