প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ৮ আগস্ট ২০২৬ : জেলা শহরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ অভিযান পরিচালনা করে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এই অভিযানের সময় মাদক কারবারিদের কাছ থেকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় চলমান অভিযানের অংশ হিসেবে আজ শনিবার সকালে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সদর কোম্পানির একটি দল সকালে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালি গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন সান্তু (৩৭) ও তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি এলাকার মরিয়ম (২০) এবং আয়েশা। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার ও জব্দ করা হয়েছে।
র্যাব-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন