প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করার জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।
লোডশেডিং কমানোর পাশাপাশি শিল্প খাতে গ্যাস সরবরাহ বৃদ্ধি করতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ উদ্দেশ্যে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিশোধে অর্থ বিভাগ ৬ হাজার কোটি টাকা ছাড় করেছ
রবিবার (৩০ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী জানান, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের পাওনা পরিশোধের জন্য অর্থ বিভাগ দুই কিস্তিতে এই অর্থ প্রদান করবে। বর্তমানে সরকার ফার্নেস অয়েলসহ জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা ব্যয় করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেলে এই ব্যয়ও বৃদ্ধি পাবে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ জন্য অন্তত ৫ হাজার মেগাওয়াট তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনা। এর ফলে একদিকে লোডশেডিং কমবে, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্প খাতে বেশি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরলে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় ২ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে।
বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সক্ষমতা বৃদ্ধি করতে বিদ্যুৎ খাতের বকেয়া বিল পরিশোধের প্রক্রিয়া শুরু করেছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৬ হাজার কোটি টাকার বরাদ্দের বড় অংশই বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের পাওনা পরিশোধে ব্যবহার করা হবে। বকেয়া পরিশোধ হলে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের জ্বালানি কেনার সক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে তারা বন্ধ বা কম সক্ষমতায় চলা বিদ্যুৎকেন্দ্রগুলোকে বেশি ক্ষমতায় পরিচালনা করতে সক্ষম হবে বলে সরকারের আশা।
একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে সাশ্রয় হওয়া গ্যাস শিল্পকারখানায় সরবরাহ করে উৎপাদন কার্যক্রম সচল রাখার সুযোগ তৈরি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন