প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর বেলাবো উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোশাররফ হোসেন ভূইয়া রিপনকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মোশাররফ হোসেন ভূইয়া রিপন কার্যক্রম নিষিদ্ধ বেলাবো উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শমসের আলী ভূইয়ার দ্বিতীয় পুত্র। তিনি বেলাবো উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শমসের জামান ভূইয়া রিটনের ছোট ভাই।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ এ বিষয়ে বলেন, ‘মোশাররফ হোসেন ভূইয়া রিপনের বিরুদ্ধে বেলাব ও নরসিংদী সদর থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন