প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি আজ বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক সংযোগ এবং পর্যটনসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে নেপালি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংলিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
পারস্পরিক স্বার্থে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব স্বীকার করে তারা বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক সংযোগ, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা গভীরতর করা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
উভয় পক্ষ বিভিন্ন খাতে ধারাবাহিক সম্পৃক্ততা ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার সংকল্পও ব্যক্ত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন