প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম জানিয়েছেন, ‘আমরা এক বা দুই বছরের জন্য সংবিধান সংস্কার করব না, আগামী প্রজন্মের জন্য এটি করা হবে, যাতে জনগণ এর সুফল লাভ করে।’ এ বিষয়ে তিনি বলেছেন, ‘সে জন্য সময়ের আকাঙ্ক্ষা, সময়ের পরিবর্তন এবং জনগণের চাহিদার ভিত্তিতে আমরা সংবিধান সংশোধন করবো।’
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে নূরুল ইসলাম এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেছেন, সংবিধান একটি চলমান ও সময়োপযোগী দলিল। তাই সময়ের পরিবর্তন, জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে যাতে এটি সামঞ্জস্যপূর্ণ হয়, সেজন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। এ প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, অংশীজন এবং জনগণের গঠনমূলক অংশগ্রহণও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
চিফ হুইপ বলেন, ‘বর্তমান সংসদের সদস্যদের মধ্যে, বিশেষ করে বিরোধী দলের অধিকাংশ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তাই সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের গভীরভাবে ধারণা নিতে কিছুটা সময় প্রয়োজন হতে পারে এবং কার্যকর অবদান রাখতে বিষয়টি তাদের জন্য গুরুত্বপূর্ণ।’
এ প্রসঙ্গে নূরুল ইসলাম উল্লেখ করেন, ‘আমাদের দরজা সব সময় খোলা আছে। তারা যখনই আসবেন, তখনই আমরা তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করবো।’
তিনি আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে বলেন, ‘‘ভারতে বহুবার এবং যুক্তরাষ্ট্রেও সফলভাবে সংবিধান সংশোধন করা হয়েছে। তাই দেশের প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধনের অন্য কোন বিকল্প নেই।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন