প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে, যা বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিভানোর কাজে নিয়োজিত ছিল। এই অগ্নিকাণ্ডের ফলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ সোমবার দুপুরের দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহাবিন জসিম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। দুপুর ১২টা ২৫ মিনিটে খবর পেয়ে ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে এবং সহায়তার জন্য আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন