প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়েছে। তারা টিকে থাকার চেষ্টা করছে শক্তি প্রয়োগের মাধ্যমে। বর্তমানে ক্যাম্পাসের চিত্র এই বিষয়টির বাস্তব চিত্র তুলে ধরে।
শুক্রবার (৭ আগস্ট) বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমানের মিন্টু রোডের বাসভবনে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এক চিত্র প্রদর্শনীতে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, সরকারিভাবে যে জুলাই উদ্যাপন করা হয়েছে তা সম্পূর্ণরূপে দলীয়ভাবে হয়েছে। এই উদ্যাপনে জুলাইকে বিকৃত করা হয়েছে। এরূপ উদ্যাপন আওয়ামী লীগ আমলে করা হয়েছে।
তিনি বলেন, সরকার যেমন জুলাই সনদ বাস্তবায়নে পিছু হটেছে, তেমনি আওয়ামী লীগকে ঠেকানোর ব্যাপারে তাদের অবস্থানও এখন পরিবর্তিত হয়েছে।
বর্তমান সরকার সম্পর্কে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, কাঠামো পরিবর্তন না হলে তারাও ফ্যাসিবাদ হয়ে উঠবে। আগস্টে জুলাই সনদের বাস্তবায়ন না করলে আওয়ামী লীগের মতো তাদের পক্ষেও দেশ পরিচালনা করা সম্ভব হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন