প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অধীনে সংঘটিত গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা এবং রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে জেলায় জেলায় গণশুনানি আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেছেন।
চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে প্রেরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।
এতে আরও জানানো হয়েছে যে, সরকার এই প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করবে। গণশুনানির পূর্বে প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানি আয়োজন এবং ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করার কাজ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন