প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনিতে আনুষ্ঠানিকভাবে উপজেলা সমাজসেবা দলের আত্মপ্রকাশ ঘটেছে ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচির জন্য। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালকিনি-সাহেবরামপুর রোডের একটি গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ভাঙ্গা স্থান স্বেচ্ছাশ্রমে সংস্কৃত হয়েছে।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কালকিনির-সাহেবরামপুরের এই রাস্তাটি দিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ ভোগ করতে হচ্ছিল। জনভোগান্তি লাঘবের উদ্দেশ্যে নবগঠিত এই সংগঠনের নেতাকর্মীরা হামার ও হাতুড়ি নিয়ে রাস্তাটির খানাখন্দ ইট দিয়ে ভরাট এবং মেরামতের কাজে নেমে পড়েছেন। তরুণদের এই পজিটিভ ও সামাজিক উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
রাস্তা সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা সমাজসেবা দলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সাইফুল মুন্সী, সাধারণ সম্পাদক বাইজিদ সরদার এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল হাওলাদার। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে ছিলেন সমাজকর্মী বিপ্লব ব্যাপারী, রাসেল শিকদার এবং সমাজসেবা দলের একঝাঁক উদ্যমী তরুণ।
কর্মসূচি চলাকালীন এক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের এক সদস্য বলেছেন, "আমরা কেবল নামসর্বস্ব কোনো সংগঠন হিসেবে থাকতে চাই না। কালকিনি উপজেলা সমাজসেবা দল সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং আজ রাস্তা সংস্কারের মাধ্যমে আমাদের যে যাত্রা শুরু হলো, তা আগামীতে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে অব্যাহত থাকবে।"
রাস্তাটি সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন স্থানীয় পথচারী বলেন, "নেতারা সাধারণত মুখে বড় বড় কথা বলেন, কিন্তু এই তরুণরা সরাসরি কাজে নেমে রাস্তা ঠিক করে দিল। এদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"
উপজেলা সমাজসেবা দলের এই ব্যতিক্রমী আত্মপ্রকাশ ভবিষ্যতে এলাকার অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সচেতন মহলের ধারণা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন