প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীর ফিট রাখতে ঘাম ঝরানো ব্যায়ামই করতে হবে—এমন ধারণা বহুদিনের। তবে নতুন গবেষণা বলছে, এক জায়গায় স্থির হয়ে নির্দিষ্ট ভঙ্গি ধরে রাখলেই মিলতে পারে বড় উপকার। মাত্র ১৪ মিনিটের এক ধরনের ব্যায়ামই কমাতে পারে রক্তচাপ এবং বাড়াতে পারে পেশীর শক্তি।
এই ব্যায়ামের নাম হলো স্থির ভঙ্গির ব্যায়াম (আইসোমেট্রিক ব্যায়াম- Isometric exercise), যেখানে শরীর না নড়িয়ে নির্দিষ্ট অবস্থানে কিছু সময় ধরে থাকতে হয়। যেমন—দেয়ালে বসার মতো ভঙ্গি, পা সামনে তুলে চেয়ারে বসে থাকা বা হাত দিয়ে কোনো কিছু শক্ত করে চেপে ধরা।
বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে মাত্র তিন দিন এই ব্যায়াম করলে শরীরের জন্য উল্লেখযোগ্য উপকার পাওয়া যেতে পারে। প্রতি সেশনে ১৪ মিনিট সময়ই যথেষ্ট বলে গবেষণায় উঠে এসেছে।
বিভিন্ন গবেষণার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই স্থির ভঙ্গির ব্যায়াম রক্তচাপ কমাতে অন্যান্য অনেক ব্যায়ামের চেয়েও বেশি কার্যকর হতে পারে। এর মধ্যে আছে দৌড়, ওজন তোলা এবং উচ্চ মাত্রার ব্যায়ামও।
গবেষণায় দেখা যায়, নিয়মিত এই ব্যায়াম করলে রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে আসে। যা হৃদরোগ ও অকাল মৃত্যুর ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এটি এমন একটি ব্যায়াম যা ঘরে বসেই করা যায়, কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না এবং বেশি ঘামও হয় না। ফলে যারা নিয়মিত ব্যায়াম করতে পারেন না, তাদের জন্য এটি সহজ সমাধান হতে পারে।
শরীর যখন এক জায়গায় স্থির থেকে পেশি টানটান করে রাখে, তখন রক্তনালিতে চাপ পড়ে এবং রক্তপ্রবাহে পরিবর্তন আসে। পরে পেশি শিথিল হলে রক্তপ্রবাহ বাড়ে। এই প্রক্রিয়াটি নিয়মিত হলে দীর্ঘমেয়াদে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
এছাড়া এটি রক্তনালির স্থিতিস্থাপকতা বাড়াতে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা হামৃত করতেও ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, যাদের ব্যায়াম করার সময় বা সক্ষমতা কম, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। হাঁটাচলা বা ভারী ব্যায়াম করা যাদের জন্য কঠিন, তাদেরও এটি করতে পারেন।
বয়স্ক মানুষ বা যারা জয়েন্টের সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে এই ব্যায়াম তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু এই ব্যায়ামের ওপর নির্ভর না করে হাঁটা, দৌড়ানোসহ অন্যান্য শারীরিক কার্যক্রমও চালিয়ে যাওয়া উচিত। কারণ বিভিন্ন ধরনের ব্যায়ামের আলাদা আলাদা উপকার রয়েছে।
গবেষকরা আরও বলছেন, প্রতিটি ভঙ্গি অন্তত দুই মিনিট ধরে রাখলে ভালো ফল পাওয়া যায়। তবে শুরুতে সহজ ভঙ্গি থেকে শুরু করাই ভালো।
নতুন এই গবেষণা বলছে, ফিট থাকতে সবসময় কঠিন ব্যায়াম দরকার হয় না। মাত্র কয়েক মিনিটের স্থির ভঙ্গির ব্যায়ামও শরীরের জন্য বড় পরিবর্তন আনতে পারে।
নিয়মিত অনুশীলনই হতে পারে সুস্থ হৃদযন্ত্র ও নিয়ন্ত্রিত রক্তচাপের সহজ চাবিকাঠি।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন