প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রীন ফোর্স বাংলাদেশ জেলা শাখার নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এই আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের রকিব উদ্দিন মার্কেটে গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান। বিশেষ অতিথি হিসেবে অনলাইন লাইভে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বায়োজিদ খান, যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর লালন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান খান পাগলা বাবলু এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সদর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক শরীফ জাহিদ হোসেন।
গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট পলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম সাহান।
আলোচনা সভায় বক্তাদের মধ্যে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন ও মো. অহিদুজ্জামান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বিপ্লব, সদরপুর উপজেলা কমিটির সভাপতি মুফতি মো. জাকির হোসেন ফরিদী, সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম এবং আইন সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মিকায়েল রহমান তাঁর বক্তব্যে বলেছেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গ্রীন ফোর্স বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় বক্তারা জানান, গ্রীন ফোর্স বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। সংগঠনটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।
তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি ও সামাজিক অনিয়ম পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা ও সম্মিলিত উদ্যোগ। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সামাজিক কর্মকাণ্ড, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফরিদপুরে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক কল্যাণে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন