প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের আত্মসমর্পণের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকে ভারতের মুখোমুখি হওয়া। পুরুষদের ক্ষেত্রে হোক কিংবা মহিলাদের ক্ষেত্রে, এই চিত্রে পরিবর্তন দেখা যায় না।
বয়সভিত্তিক দলের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। সম্প্রতি নারীদের এশিয়া কাপের ম্যাচে আবারও সেই চিত্রের পুনরাবৃত্তি ঘটেছে।
গত শনিবার ভারতের দুর্দান্ত বোলিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ দাঁড়াতে পারেনি। শ্রী চরণি (৩ উইকেট), দীপ্তি শর্মা (২ উইকেট), প্রেমা রাওয়াত (২ উইকেট) এবং শেফালি বর্মার নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের গোটা দল মাত্র ৫৫ রানে ভেঙে পড়ে।
তবে দলের এমন দুর্বল পারফরম্যান্স সত্ত্বেও কোচ ওয়াহাব রিয়াজ দলকে সেরা হিসেবে উল্লেখ করতে পিছপা হননি।
এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দলের জন্য সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়লাভ করে। পাকিস্তানের পক্ষে কেবল ওপেনার মুনিবা আলি ও শাওয়াল জুলফিকার ছাড়া দলের অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। মাঠে এমন পারফরম্যান্সের পর কোচের মন্তব্য ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সংবাদমাধ্যমের সামনে এসে পাকিস্তানকে এশিয়া কাপের সেরা দল হিসেবে উল্লেখ করে ওয়াহাব বলেন, ‘আমি বিশ্বাস করি দলের সব খেলোয়াড়ই অত্যন্ত দক্ষ, শুধু নিজেদের ওপর ভরসা রাখতে হবে। ভারতের বিরুদ্ধে কী ভুল হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। তবে এখানকার পরিবেশ আমাদের সম্পূর্ণ অনুকূলে থাকায় আমি এখনও মনে করি এশিয়া কাপ ট্রফি জেতার সবচেয়ে বড় দাবিদার ও সেরা দল পাকিস্তানই।’
অন্যদিকে, অধিনায়ক সানা মির তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এশিয়া কাপের জন্য অভিজ্ঞ সাতজন ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন মুখ নিয়ে স্কোয়াড গঠনের জন্য সরাসরি ম্যানেজমেন্টকে দায়ী করেছেন পাক অধিনায়ক।
তবে অধিনায়কের ক্ষোভকে গুরুত্ব দিতে রাজি হননি ওয়াহাব।
সানা মিরের সমালোচনা প্রসঙ্গে ওয়াহাব জানান, অধিনায়কের ব্যক্তিগত মতামতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বাদ পড়া ক্রিকেটাররা বছরের পর বছর ধরে বিশ্বকাপ ও এশিয়া কাপ খেললেও ইতিবাচক ফল আনতে ব্যর্থ হয়েছেন, তাই নতুনদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মাঠে এমন শোচনীয় পারফরম্যান্স এবং অন্দরের বিদ্রোহের মাঝে কোচের এই দাবি ক্রিকেটপ্রেমীদের কাছে পাকিস্তানকে নতুন করে হাসির খোরাক করে তুলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন