প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ঈশ্বরদীতে ট্রাকের চাপায় বাহারুল ইসলাম (৩৬) নামে এক স্কুটি আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের ঢুলটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাহারুল মুসলিম ঈশ্বরদী পৌরসভার মাহাতাব কলোনি এলাকার মৃত আকিল উদ্দিনের সন্তান ছিলেন।
স্থানীয় সূত্র মতে, বাহারুল শ্বশুরবাড়ি থেকে স্কুটি চালিয়ে পাবনা-ঈশ্বরদী সড়ক ধরে বাড়ি ফেরার পথে ছিলেন। পথিমধ্যে ঈশ্বরদীর ঢুলটি এলাকায় তিনি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এসময় ওই ট্রাকের চাকার নিচে পড়ে গিয়ে পিষ্ট হয়ে তিনি মারা যান।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বাহারুল ইসলাম নিজে একজন ট্রাকচালক ছিলেন। স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় তার মৃত্যু ঘটেছে। তিনি আরও জানান, ঘাতক ট্রাকের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন