প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের ১৪ নম্বর দিগপাইত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে অবমাননা ও অবহেলার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মচারী মিনহাজের বিরুদ্ধে শহীদ মিনারের বেদি ও আশপাশের এলাকায় মুরগি জবাই করে রক্ত, পালক ও বর্জ্য ফেলে রাখার অভিযোগ করা হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের সামনে অবস্থিত শহীদ মিনারের মূল বেদি ও সিঁড়িতে রক্তের দাগ ছড়িয়ে রয়েছে। এছাড়া শহীদ মিনারের চারপাশে মুরগির পালক ও অন্যান্য বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকায় পুরো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভিডিওতে বক্তব্য দেওয়া এক ব্যক্তি অভিযোগ করেছেন, শহীদ মিনারের পাশেই ময়লা ফেলার নির্ধারিত ডাস্টবিন থাকা সত্ত্বেও দায়িত্বশীলরা সেখানে বর্জ্য না ফেলে শহীদ মিনার এলাকাকেই ব্যবহার করেছেন। তিনি এটিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি চরম অসম্মান বলে উল্লেখ করেছেন।
এদিকে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম নিয়েও স্থানীয়দের মধ্যেও অসন্তোষ রয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান নিয়মিত ও নির্ধারিত সময়ে পরিষদে উপস্থিত থাকেন না। ফলে, বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা শহীদ মিনার অবমাননার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শহীদ মিনার এলাকা দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে এর মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তবে, এ বিষয়ে অভিযুক্ত প্রশাসনিক কর্মচারী মিনহাজ ও প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন