প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নানা জল্পনা এবং গুজবের মধ্যে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ভিডিওটি গত সোমবার দেশের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি দ্বারা সামনে আনা হয়।
ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো দাবি করছে তার স্বাস্থ্য পরিস্থিতি খুবই আশঙ্কাজনক এবং তিনি যেকোনো মুহূর্তে মারা যেতে পারেন। এ কারণে এই জল্পনা উড়িয়ে দিতে তেহরান এই পদক্ষেপ গ্রহণ করেছে।
১২ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, মোজতবা খামেনি একটি বন্ধ কক্ষে কার্পেটের ওপর বসে আছেন। তিনি পাশে থাকা লোকজনের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে যাচ্ছেন। ভিডিওতে তাকে আপাতদৃষ্টিতে সুস্থ মনে হচ্ছে।
তিনি কালো রঙের পাগড়ি এবং সাদা পোশাকের ওপর ধূসর রঙের জাব্বা (আলখাল্লা) পরিধান করেছেন। এ ছাড়া, বর্তমান সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে বৈঠকের একটি সংক্ষিপ্ত ভিডিওও প্রকাশ করা হয়েছে।
যদিও মেহর নিউজ এজেন্সি ভিডিওটি সম্প্রচার করেছে, তথাপি এটি কবে এবং কোথায় রেকর্ড করা হয়েছিল সে সম্পর্কে কিছুই জানায়নি। পাশাপাশি, ভিডিওতে তার পাশে থাকা ব্যক্তিদের পরিচয়ও তারা প্রকাশ করেনি।
রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তীব্রতর হওয়ার বিষয়টি জানিয়ে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই হামলায় মোজতবা খামেনির গুরুতর আহত হওয়ার খবরও ছড়িয়েছিল। এরপর ৮ মার্চ, তিনি আনুষ্ঠানিকভাবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।
সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি জনসমক্ষে আসেননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছিলেন। এই দীর্ঘ অনুপস্থিতির কারণে তার শারীরিক অবস্থার ওপর আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে।
বাসিজ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের সংশয় দূর করার জন্য এবং সেখানে তিনি যে সশরীরে সক্রিয় আছেন তা প্রমাণ করার জন্য আগামী দিনগুলোতে সর্বোচ্চ নেতার আরো কিছু ভিডিও ও ছবি প্রকাশ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন