ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

‘নিজেদের চরকায় তেল দিন’, সমালোচকদের কেন এই কথা বললেন নেইমার


‘নিজেদের চরকায় তেল দিন’, সমালোচকদের কেন এই কথা বললেন নেইমার

ফুটবল বিশ্ব আজকাল ব্রাজিলের বিদায়শোকে আচ্ছন্ন রয়েছে। ঠিক এমন এক সময়ে, যখন সবাই আলোচনা করছে, নেইমার জুনিয়র নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্টের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর, তিনি জাতীয় দলের সঙ্গে ছুটি কাটাতে যাওয়ার কথা ভাবছিলেন, যা স্বাভাবিক ছিল।

কিন্তু সেই ছুটিতে ‘ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে’ অংশ নেওয়ায় শুরু হয়েছে সমালোচনার তীব্র ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়াপ্রেমীরা যখন তাঁর পেশাদারিত্ব নিয়ে ক্ষুব্ধ, সেই সময়ে তিনি আগুনে ঘি ঢেলেছেন। প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও তাকে পোকার টেবিলে দেখা যায়। এ সময় তাঁর নিজ ক্লাব সান্তোস কোপা সুদামেরিকানায় লড়াই করছিল।

তাছাড়া, দলের অধিনায়ক হলেও গ্যালারিতে কিংবা ডাগআউটে নেইমারের উপস্থিতি না থাকায় তাঁর ফুটবলের প্রতি একাগ্রতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কিন্তু এ সব সমালোচনাকে পাত্তা না দিয়ে নেইমার বলেছেন, ‘নিজেদের চরকায় তেল দিন’। দায়িত্ব অবহেলার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি এখানে ক্লাবের দ্বিতীয় ট্রেনিং সেশনে কঠোর পরিশ্রম করছি। অথচ সবাই আমার পোকার খেলার বিষয়ে আলোচনা করছেন! সকাল বেলা নিয়ম মেনে অনুশীলন করেছি, বিরতির পর আবার মাঠে ফিরেছি। আমার নির্ধারিত ছুটির দিনে আমি কী করব, তা নিয়ে অন্যদের মাথাব্যথা কেন?’

আরও পড়ুন: দেশের ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট

নেইমারের পোকার প্রতি দুর্বলতা নতুন নয়। অনেক বছর ধরে তিনি পেশাদার পর্যায়ে এই কার্ড গেমের সঙ্গে যুক্ত। এর আগে তিনি প্রায় সাড়ে ৩০০ প্রতিযোগীর মধ্যে ২৯তম হয়েছিলেন, যা তার পোকার দক্ষতা প্রমাণ করে।

এখন মাঠের বাইরের এই বিতর্কের মাঝেও ফুটবলে মনোযোগ হারাননি নেইমার। সান্তোসের কোচ ইতোমধ্যে নিশ্চিত করেছেন, আগামী রবিবার তিনি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে শাপেকোয়েনসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফিরবেন। বিতর্ক পেছনে ফেলে এবার মাঠে এসে সমালোচকদের মুখ বন্ধ করতে প্রস্তুত এই ব্রাজিলের পোস্টার বয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিশ্বমঞ্চে বাংলাদেশের জয় হয়েছে! বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটি নতুন গৌরবের অধ্যায় যুক্ত হলো। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) যখন ভেনিস চলচ্চিত্র উৎসবের মনোনয়ন ঘোষণা শুরু হয় তখন বিকেলে উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা আনুষ্ঠানিকভাবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম ঘোষণা করেন। ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়া খুব কঠিন ছিলো, এমনটিই জানান নির্মাতা।

রুবাইয়াত হোসেন বলেন, সিনেমাটি জমা দেয়ার কিছুদিন পরেই আয়োজকদের কাছ থেকে জানতে পারেন যে, সিনেমাটি তাদের পছন্দ হয়েছে। তবে কোন বিভাগে এটি প্রিমিয়ার হবে, সে সম্পর্কে তখন কোনো তথ্য দেয়া হয়নি। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠা ছিলো।

অবশেষে জানা গেছে, ভেনিসের অফিশিয়াল প্রতিযোগিতামূলক হরাইজন (অরিজোন্তি) বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি আন্তর্জাতিক মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। এর আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিল।

কাকতালীয়ভাবে, সেই সিনেমা এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’- দুই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন এই অর্জনের জন্য উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছেন অভিনেত্রী।

রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র। সিনেমাটির গল্প ঢাকার প্রেক্ষাপটে এক তরুণীর বিয়ের বিষয়টি কেন্দ্র করে। এখানে বিয়ের সাজকে ঘিরে এক তরুণীর মেকআপ, সাজসজ্জা, মৃত্যু এবং একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।

এ সিনেমায় বাঁধনের পাশাপাশি সুনেরাহ্ বিনতে কামাল, রিকিতা নন্দিনী শিমু বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে বাংলাদেশের বরেণ্য অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীর মতো অভিনয়শিল্পীরাও অভিনয় করেছেন।

ভেনিস লিডোতে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর অনুষ্ঠিত হবে। আগামী ২ সেপ্টেম্বর থেকে সিনেমা জগতের বড় উৎসব শুরু হবে এবং চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, ১৯৩২ সালে শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর। এই উৎসবের 'অরিজোন্তি' বিভাগ মূলত চলচ্চিত্রের নতুন ভাষা, উদীয়মান ধারা ও নির্মাণের উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরার জন্য বিশ্বজুড়ে পরিচিত। ৮৩তম আসরে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র প্রিমিয়ার শোয়ের সুযোগ বাংলাদেশের সিনেমার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে যুবদল নেতার ছেলের নির্মম ছুরিকাঘাত: আশঙ্কাজনক রিকশাচালক কালাম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক বরিশাল

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


বরিশালে যুবদল নেতার ছেলের নির্মম ছুরিকাঘাত: আশঙ্কাজনক রিকশাচালক কালাম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

বরিশাল নগরীতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাসেলের উশৃঙ্খল ছেলে ধারালো অস্ত্রের আঘাতে মো. কালাম নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়ে মৃত্যুশয্যায় রয়েছেন।

বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার মানিক মিয়ার গ্যারেজ সংলগ্ন স্থানে এই নির্মম ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার আগে যুবদল নেতা রাসেলের ১৭ বছর বয়সী ছেলে আসাদুল রিকশাচালক কালামের ছেলেকে বেধড়ক মারধর করে। ঘটনাটি জানতে পেরে রিকশাচালক কালাম যুবদল নেতা রাসেলের বাসায় গিয়ে নিজের সন্তানের ওপর হামলার বিচার চান। এতে ক্ষিপ্ত হয়ে উঠে রাসেলের ছেলে আসাদুল। একপর্যায়ে সে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রিকশাচালক কালামের ওপর অতর্কিত হামলা চালায় এবং উপর্যুপরি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।

কালামের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

এদিকে এলাকাবাসীর তীব্র অভিযোগ, গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকেই যুবদল নেতার ছেলে আসাদুল হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে। সে এলাকায় নিজস্ব একটি 'কিশোর গ্যাং' গড়ে তুলে চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। রাসেলের ছেলের নেতৃত্বাধীন এই কিশোর গ্যাংয়ের ধারাবাহিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ।

হামলার এই ঘটনায় ভুক্তভোগী কালামের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশালের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, "ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রুমান মৃধা

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


উত্তর চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রুমান মৃধা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কমিটির অনুমোদন দেওয়া হয়। সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সালাম ধনু মৃধার মেজ ছেলে রুমান মৃধাকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত এ পরিচালনা কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করবে বলেও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নবনির্বাচিত সভাপতি রুমান মৃধা বলেন, "এ দায়িত্ব আমার জন্য অত্যন্ত সম্মানের। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।"

এলাকাবাসী ও অভিভাবকদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি তার সুনাম, ঐতিহ্য ও শিক্ষার মান আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সভাপতি রুমান মৃধাসহ পরিচালনা কমিটির সকল সদস্যকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

স্থানীয় জিনারী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও শিক্ষানুরাগী আমিনুল হক মাখন মৃধা বলেন, "উত্তর চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি রুমান মৃধা একজন তরুণ, শিক্ষানুরাগী ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ। আমি বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নতুন কমিটির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুজ্বরে মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


ডেঙ্গুজ্বরে মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু

রাজবাড়ীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৪৪) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মৃত আলেয়া বেগম সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা গ্রামের খোরশেদ আলীর মেয়ে। তিনি ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২২ জুলাই) তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তার ডেঙ্গুসহ বিভিন্ন প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা করেন।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে তার মৃত্যু ঘটে। পরে পরীক্ষার রিপোর্টে জানা যায়, তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়েছে।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আলেয়া বেগমের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%