প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার চাটমোহর উপজেলা সদর এবং বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের সঙ্গে বোঁথর গ্রামের সংযোগ স্থাপনকারী বড়াল নদীর উপর নির্মিত ব্রিজটি বর্তমানে ঝুঁকির মুখে পড়েছে। ব্রিজের উভয় পাশের সংযোগ সড়ক (ঢাল) ধসে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে।
ফলে, ঝুঁকি নিয়ে যানবাহন এবং মানুষ চলাচল করছে। বৃষ্টির কারণে এই সংযোগ সড়কটি ভেঙে নদীর মধ্যে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এর ফলে, চাটমোহর উপজেলা সদরের সঙ্গে বোঁথর গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ব্রিজ ও সড়কের অবস্থা অত্যন্ত বিপজ্জনক।
এলাকাবাসী যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন।
চাটমোহর উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির দপ্তর সম্পাদক এবং বোঁথর গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন, "ব্রিজের দু’পাশেই ভাঙন দেখা দিয়েছে। এটি দ্রুত সংস্কারের প্রয়োজন।
চলাচলে সমস্যা হচ্ছে।" তিনি আরও বলেন, বোঁথর ও দোলং গ্রামের বাসিন্দারা জরুরি ভিত্তিতে ব্রিজের উভয় পাশের সংযোগ (ঢাল) সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী মোঃ ইজাজুল আলম বলেছেন, "বিষয়টি আমার জানা নেই।
আমি দ্রুতই খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেবো।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন