প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমানে অভিনেত্রী তাঁর আসন্ন ছবি ‘হাই’-এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা উল্লেখ করে প্রথম উপার্জনের স্মৃতিও শেয়ার করেন।
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা বর্তমানে আকাশছোঁয়া পারিশ্রমিক পান। দক্ষিণী চলচ্চিত্রজগতে তাঁকে ‘লেডি সুপারস্টার’ হিসেবে অভিহিত করা হয়। তবে তাঁর কর্মজীবনের শুরুতে পরিস্থিতি এতটা সহজ ছিল না। তখনকার পারিশ্রমিকও ছিল খুব কম।
বর্তমানে অভিনেত্রী তাঁর আসন্ন ছবি ‘হাই’-এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা উল্লেখ করে প্রথম উপার্জনের স্মৃতিও শেয়ার করেন। অভিনয়ে আসার অনেক আগে থেকেই নয়নতারা মডেলিং করতেন। সেই সময়ের একটি মডেলিং কাজই পরবর্তীকালে তাঁর অভিনয়জীবনের দরজা খুলে দেয়, কিন্তু তখন তিনি তা জানতেন না।
সাক্ষাৎকারে নয়নতারাকে তাঁর প্রথম কাজ এবং প্রথম পারিশ্রমিক সম্পর্কে প্রশ্ন করা হয়। অভিনেত্রী জানান, তাঁর প্রথম কাজটি একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিল। পত্রিকার প্রচ্ছদের জন্য তিনি একটি ফোটোশুট করেছিলেন। সেই কাজের জন্য নয়নতারা কত টাকা পেয়েছিলেন? অভিনেত্রীর উত্তর ছিল, আনুমানিক ২ থেকে ৩ হাজার টাকা পেয়েছিলেন তিনি। সেই সামান্য পারিশ্রমিকের কাজটি পরবর্তীকালে তাঁর জীবন বদলে দেয়।
নয়নতারার ছবি পত্রিকায় দেখেছিলেন পরিচালক সত্যন অন্তিক্কাড়। সেই ছবি দেখে তিনি তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন। অথচ নয়নতারা অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করার পরিকল্পনা করেননি। সেই সুযোগই তাঁকে চলচ্চিত্রের দুনিয়ায় নিয়ে আসে। ২০০৩ সালে তিনি মলয়ালম ছবিতে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল।
এরপর আরও দু’টি নামকরা মলয়ালম ছবিতে অভিনয় করেন নয়নতারা। ২০০৫ সালে ‘আইয়া’ ছবির মাধ্যমে তিনি তামিল চলচ্চিত্রে পা রাখেন। সেই বছরেই রজনীকান্তের বিপরীতে ‘চন্দ্রমুখী’-তে অভিনয়ের সুযোগ পান তিনি। ছবিটি বিপুল সাফল্য পেতেই নয়নতারা তাঁর কেরিয়ারের আরও কয়েক ধাপ এগিয়ে যান।
নয়নতারার কাজ শুরু হয়েছিল মাত্র ২-৩ হাজার টাকায়। বর্তমানে তিনি প্রতি ছবিতে অভিনয় করতে ১০ থেকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন