১০:১৩ পি.এম
১৬ জুন, ২০২৬, পাবনার ভাঙ্গুড়ায় ২০৩ মিটার সাবমারসিবল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার কঠোবাড়ীয়া থেকে গোপালপুর পর্যন্ত এই সড়কের উদ্বোধন করা হয়।
পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) মুহাম্মদ আলী আছগারের প্রতিনিধি হিসেবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন এই কাজের উদ্বোধন করেন।
এসময় প্রবীণ জামায়াত নেতা আব্দুল হামিদ মাস্টার, জামায়াত নেতা হাফিজুর রহমান, মাওলানা রোস্তম আলী, ইউনিয়ন জামায়াতের শূরা সদস্য ইসমাইল হোসেন এবং ওয়ার্ড জামায়াতের সভাপতি মহসিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক
মাওলানা মহির উদ্দিন বলেন, এই সড়কটি ভেঙে যাওয়ার কারণে মানুষসহ যানচলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সুতরাং সংসদ সদস্য আলী আছগার মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারে ব্যবস্থা গ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন