প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেইমার জুনিয়রের বিশ্বকাপ খেলতে আর কোনো শঙ্কা নেই। গোটা স্কোয়াড তাকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানিয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, নেইমার তার শারীরিক অবস্থার উন্নতি ঘটিয়ে এবং বল নিয়ে গা গরম করেছেন।
যুক্তরাষ্ট্রে এসে দলের ক্যাম্প শুরুর পর এটি ছিল তার প্রথম অনুশীলন। শুরুতেই তিনি ওয়ার্মআপে অংশ নেন। এরপর কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে রানিং এবং ফিটনেস নিয়ে কাজ করেন।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, ৩৪ বছর বয়সী নেইমার মাঠে শারীরিক অনুশীলন করেছেন, এবং কিছু সময় তিনি বল নিয়েও কাজ করেন। তবে, তিনি এখনো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিতে পারেননি। সমস্ত কিছু চলছে চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী।
এর আগে নিউ জার্সিতে দলের ক্যাম্পে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের সঙ্গে ইনডোর সেশনেই সীমাবদ্ধ ছিলেন নেইমার। গত মাসে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে তিনি ডান পায়ের পেশিতে চোট পান। সেই চোট এখনও তাকে ভোগাচ্ছে।
মরক্কোর সঙ্গে ড্র’র পর থেকে নেইমার নিয়ে আলোচনা বেশি হয়েছে। মিডফিল্ডে সৃজনশীলতার অভাব ভোগাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। যদিও নেইমারের অন্তর্ভুক্তি সেই সমস্যার সমাধান হবে কিনা নিশ্চিত নয়, তবে তিনি মাঠে থাকলে সেলেসাও শিবিরের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার (২০ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল খেলবে। এর আগে কার্লো অ্যানচেলত্তির দলের আরও অনুশীলনের সুযোগ রয়েছে। নেইমারের শারীরিক অবস্থার উন্নতি ঠিক করবে, এবং তার প্রত্যাবর্তনের দিনক্ষণ জানাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন