প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিদের মধ্যে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগি করার ব্যবস্থা করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক এই উদ্যোগ গ্রহণ করলেন—জেলা কারাগারের বন্দিরা কেন এই আনন্দ থেকে বঞ্চিত হবেন? ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টেলিভিশনের ব্যবস্থা করে বন্দিদের জন্য খেলা দেখার সুযোগ করে দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক বলেন, যখন তিনি নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে যান, তখন কারাবন্দিরা তাঁদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থাপনা করার অনুরোধ করেন। একজন সাধারণ মানুষের মতো কারাবন্দিরাও বিশ্বকাপ ফুটবলের আনন্দে অংশগ্রহণের অধিকার রাখেন। এই তাড়না থেকে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলেও উল্লেখ করেন।
জেল সুপার আনোয়ার হোসেন জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কারাগারে টেলিভিশন স্থাপনের ফলে কারাবন্দিদের মধ্যে আনন্দ এবং শৃঙ্খলার বৃদ্ধি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন