প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে গাইবান্ধায় বিএনপি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান ও কর্মসূচি পালন করতে শুরু করেন। গাইবান্ধা জেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সদর বিএনপির সভাপতি মোশররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সহসভাপতি মুশফিকুর রহমান লিপন, জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা রাজপথে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচি চলতে থাকাকালীন দলীয় নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার চেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। জনগণের জানমাল রক্ষায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সবসময় পাহারাদারের ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন