প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদেশের মাটিতে সাফল্যের খোঁজে নতুন পরিকল্পনা ভারতের
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিদেশ সফরের বড় সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বাড়তি সময় দেওয়ার পরিকল্পনা করছে।
২০২৭-৩১ মেয়াদের ফিউচার ট্যুরস প্রোগ্রামে (এফটিপি) এই ধরনের সময় রাখার উদ্যোগ নিয়েছে ভারত।
বোর্ড পরিচালকরা আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সূচি-সংক্রান্ত কর্মশালায় বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে খেলোয়াড়দের ওপর চাপ কমানোর জন্য বিসিসিআই এই উদ্যোগ গ্রহণ করতে চায়। কর্মশালায় বিভিন্ন সদস্য দেশের ক্রিকেট বোর্ডের পরিচালনা ও সূচি-সংক্রান্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আটটি সহযোগী দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকবাজকে জানিয়েছেন, “আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তা হলো এখন বছরে অনেক বেশি ম্যাচ হচ্ছে। এ কারণেই পরবর্তী এফটিপিতে আমরা কিছু বিষয় পরিবর্তন করব এবং কিছু পদক্ষেপ নেব।”
সাইকিয়া আরও বলেন, “আমরা আমাদের এফটিপি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। তারা শিগগিরই বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বৈঠক করবেন।
এফটিপি এমনভাবে সাজাতে হবে, যাতে খেলোয়াড়দের জন্য যথাযথ বিশ্রামের সুযোগ থাকে। পাশাপাশি এসইএনএ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতে সিরিজের আগে কিছুটা মানিয়ে নেওয়ার সময় বা প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
২০২৭-৩১ চক্রে ভারত ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে। ২০২৮ সালের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে ভারতের। এরপর একই বছর অস্ট্রেলিয়া সফর।
২০২৯ সালে ইংল্যান্ড সফর এবং ২০৩১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া একাধিক আইসিসি ও এসিসির টুর্নামেন্টও রয়েছে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ভারত। ২০৩০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে। আর ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও বাংলাদেশ। এই সময়ে একাধিক এশিয়া কাপও অনুষ্ঠিত হবে।
ঠাসা সূচির কারণে দ্বিপক্ষীয় ক্রিকেটের আর্থিক কার্যকারিতা নিয়েও আলোচনা চলছে। ফলে আগামী এফটিপিতে বহুদলীয় টুর্নামেন্ট বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দুবাইয়ের বৈঠকের পর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন