১১:১৩ পি.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে, সরকার প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা করছে। এ তথ্যটি তিনি রোববার (২৩ আগস্ট) বিকালে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে জানিয়েছেন।
তিনি আরো বলেন, সরকার তৃণমূলের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ প্রতিষ্ঠা করা হবে এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা, স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার কাজ করবেন।
সাখাওয়াত হোসেন উল্লেখ করেছেন যে, হেলথ হাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে থাকবে। সেখানে চিকিৎসক পদায়ন করা হবে। তিনি মেডিকেল কলেজের শিক্ষক সংকট ও আইসিইউ প্রসঙ্গে বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে বন্ধ থাকা আইসিইউ এবং নতুন মেডিকেল কলেজ চালু করা হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, সেবার মান বৃদ্ধি পাবে, তবে কর্তব্যে অবহেলা বরদাশত করা হবে না।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন