প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়া, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসহীন পরাজিত শক্তি দেশের গণতন্ত্রে বিশ্বাস করতে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সময় লাগছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি উল্লেখ করেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তির মধ্যে ঐক্য একটি নতুন বিষয় নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঐক্য বারবার দেখা গেছে। মাত্র ৭ মাস বয়সী একটি সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে কিছু ঘটনা ঘটছে। ঐক্যবদ্ধ শক্তি আজ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।
গতকাল বুধবার রাতে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব বক্তব্য প্রদান করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, কুষ্টিয়া মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকা। এখানকার রাজনৈতিক বাস্তবতায় আমাদের আরও সতর্ক থাকতে হবে। বিএনপি কচু পাতার পানির মতো সংগঠন নয়। কুষ্টিয়ায় বিএনপি’র রাজনৈতিক উপস্থিতি রাজপথে জানান দিতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি উপজেলা, পৌরসভা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের বড় বাজারে জন সম্পৃক্ত কর্মসূচি নিয়ে বিএনপি’র সাংগঠনিক অবস্থান জানান দিতে হবে। যাতে ‘গুপ্ত ও সুপ্ত সংগঠন’ ঐক্যবদ্ধভাবে কুষ্টিয়াকে অস্থিতিশীল করতে না পারে।
সভায় দলের তৃণমূল পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন। তারা দলের অভ্যন্তরে অনৈক্য ও বিভেদের বিষয় তুলে ধরে সাংগঠনিকভাবে তা কাটিয়ে ওঠার আহ্বান জানান।
কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপি’র খুলনা বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব প্রভা চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন