প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্বের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন চার সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন অপর্না রায় দাস এবং সাধারণ সম্পাদক হচ্ছেন বাবু মিল্টন বৈদ্য। ছবি: কোলাজ।
আজ রোববার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজয় কান্তি সরকারের আহ্বানে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনটির সহযোগী সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্বের বিদ্যমান সকল কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অল্প কিছু সময়ের মধ্যে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চার সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত আংশিক কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে আছেন অপর্না রায় দাস, সিনিয়র সহ-সভাপতি রমেশ দত্ত, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বাবু মিল্টন বৈদ্য এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তপন কুমার বসু (মিন্টু)।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন