প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালে আসন্ন প্রধানমন্ত্রীর আগমনের কারণে প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশালে আসবেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এর পাশাপাশি মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারও বক্তব্য রাখেন।
সভা থেকে জানানো হয়, আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে সেনাবাহিনী মহড়ায় উপস্থিত থাকবেন। এছাড়া বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন, বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে সাংগঠনিক সভা সহ আরও একটি মতবিনিময় সভার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মহানগর বিএনপিসহ বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠন প্রস্তুতি নিচ্ছে। এসময় বরিশালের উন্নয়নসহ বিভিন্ন দাবির বিষয়টিও আলোচনার জন্য উঠে আসবে বলে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন