ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘প্রাণের ভয়ে পালাচ্ছে মানুষ’: ইয়েমেনে বাস্তুচ্যুত দুই লাখ ১ হাজার ছাড়াল


‘প্রাণের ভয়ে পালাচ্ছে মানুষ’: ইয়েমেনে বাস্তুচ্যুত দুই লাখ ১ হাজার ছাড়াল

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে গৃহহীন মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে ২ লাখ ১ হাজার ২১৭ জনে পৌঁছেছে। জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সম্প্রতি এক বিবৃতিতে এই উদ্বেগজনক পরিস্থিতির কথা জানিয়েছে।

সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়েও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল প্রায় ৭৬ হাজার। তবে কয়েক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দুই লাখ ছাড়িয়ে গেছে। প্রতিদিন একদিকে যেমন নতুন করে মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে, অন্যদিকে বাড়ছে তাদের মৌলিক মানবিক চাহিদার সংকট। আইওএম সতর্ক করেছে যে, এই সংকট মোকাবিলায় প্রয়োজনীয় তহবিলের তীব্র ঘাটতি রয়েছে।

আইওএম-এর মহাপরিচালক অ্যামি পোপ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “মানুষ নিজ প্রাণ বাঁচাতে পালাচ্ছে, কিন্তু তাদের আশ্রয় নেওয়ার মতো নিরাপদ কোনো জায়গা নেই।”

আরও পড়ুন: টিকটক ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে

তিনি আরও জোর দিয়ে বলেন, “তাদের আজই মাথার ওপর ছাদ, খাদ্য এবং নিরাপত্তা প্রয়োজন। আমাদের উদ্ধারকারী ও ত্রাণ দলগুলো মাঠে উপস্থিত থাকলেও প্রয়োজনীয় অর্থ সহায়তা বা তহবিল নেই। আমি আন্তর্জাতিক দাতাদের অবিলম্বে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, কারণ প্রতিটি দিনের বিলম্ব মানেই অসংখ্য মানুষের জীবনের ঝুঁকি বেড়ে যাওয়া।

আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তা না পেলে এই মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের রাজনৈতিক আশ্রয় নয়: হুইপ বকুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের রাজনৈতিক আশ্রয় নয়: হুইপ বকুল

খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল সন্ত্রাস, মাদক ও দুষ্কৃতকারীদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের সুযোগ না দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, "এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।"

বুধবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বকুল আরও বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। জনগণ যাতে নিরাপদে ঘরে ঘুমাতে পারে, সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ শক্তি দিয়ে দায়িত্ব পালন করতে হবে।" তিনি সতর্ক করে জানান, দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হলে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

তিনি উল্লেখ করেন, "এলাকার শান্তি বিনষ্টকারী যেই হোক, যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।"

রাজনৈতিক দলে অপরাধীদের অনুপ্রবেশের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বকুল বলেন, "অতীতে সন্ত্রাস ও নানা অপকর্মের সঙ্গে জড়িত অনেকেই এখন বিভিন্ন কৌশলে রাজনৈতিক দলে প্রবেশের চেষ্টা করছে।" এ ধরনের ব্যক্তিদের বিষয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তিনি সতর্ক করেছেন, কেউ যদি কোনো দুষ্কৃতকারীকে প্রশ্রয় দেয়, তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, "দায়িত্ব পালনে কোনো সমস্যা হলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে।" জনগণও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে। তবে কোনো কর্মকর্তার অবহেলায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হলে তার দায় এড়ানোর সুযোগ নেই।

হুইপ জানান, "প্রধানমন্ত্রী জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।" তিনি বলেন, "জনগণের শান্তির জন্য যা যা করা দরকার, তা করা হবে এবং দেওয়া কমিটমেন্ট অক্ষরে অক্ষরে পালন করা হবে।"

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে গরিব ও অসহায় মানুষের মধ্যে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ করা হয়। এ সময় ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূজায় সায়ানের নতুন গান ‘এই মাটিতে সমান সব’ ধর্ম ও সম্প্রীতির বার্তা নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


পূজায় সায়ানের নতুন গান ‘এই মাটিতে সমান সব’ ধর্ম ও সম্প্রীতির বার্তা নিয়ে

ফারজানা ওয়াহিদ সায়ান গানকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে বিবেচনা করেন না। তার সৃষ্টিতে উঠে আসে মানুষের জীবন, সমাজ ও দেশের বিভিন্ন বাস্তবতা। দুর্গাপূজা উপলক্ষে নতুন একটি গান নিয়ে আসছেন এই শিল্পী। ‘এই মাটিতে সমান সব’ শিরোনামের গানটি ২০২১ সালে তৈরি হলেও, এতদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। আগামী ১৪ অক্টোবর পূর্ণাঙ্গ আয়োজনে গানটি প্রকাশিত হবে।

গানটির কথা ও সুর সায়ান নিজেই করেছেন। সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন এবং ভিডিও নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার রক্ষিত। গানটি প্রকাশের আগে সায়ান এর ভাবনা ও বার্তা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।

ধর্ম নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সায়ান জানান, মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরিচয় তিনি কখনো গোপন করতে চান না। তবে ছোটবেলায় মা ও নানির কাছ থেকে তিনি শিখেছেন যে, নিজের ধর্মের কারণে অন্য ধর্মের মানুষের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ ভাবার সুযোগ নেই। তার মতে, যে ধর্মীয় বক্তব্য অন্যকে ছোট করার দিকে বেশি মনোযোগ দেয়, তা তার কাছে গ্রহণযোগ্য নয়।

সায়ানের বক্তব্য অনুযায়ী, কোনো দেশে একটি ধর্মের অনুসারী সংখ্যায় বেশি হলেই সেই সম্প্রদায়ের মানুষের অধিকার বেশি হয়ে যায় না। তার কাছে মাটি কোনো ধর্মের নামে ভাগ করা নয়। মানুষ প্রথমে মানুষ হিসেবেই জন্ম নেয়, পরে তার পরিচয়ের সঙ্গে যুক্ত হয় দেশ, সমাজ, সম্প্রদায় ও ধর্ম। তাই সংখ্যাগরিষ্ঠতা বা সংখ্যালঘুতার ভিত্তিতে কারও মর্যাদা নির্ধারণ করা উচিত নয় বলে তিনি মনে করেন।

মানুষের প্রতি সায়ানের আহ্বানও স্পষ্ট। ধর্মের পরিচয়কে কেন্দ্র করে কাউকে আক্রমণ, অপমান বা অসম্মান করা উচিত নয়। কে কোন ধর্ম পালন করবেন, কতটা করবেন কিংবা আদৌ করবেন কি না, সেটি প্রত্যেক মানুষের ব্যক্তিগত অধিকার বলেও তিনি মনে করেন।

রাষ্ট্রের কাছেও কয়েকটি প্রত্যাশার কথা জানিয়েছেন এই শিল্পী। তার মতে, প্রত্যেক নাগরিকের ধর্ম পালন করা বা না করার অধিকার নিশ্চিত করতে হবে। ধর্মীয় উৎসব ও আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাষ্ট্রকে সক্রিয় ভূমিকা নিতে হবে। বিশেষ করে যারা সংখ্যায় কম, তাদের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে রাষ্ট্রকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সায়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ প্রত্যাশা বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সাক্ষাৎকালে প্রকাশ পায়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফ্রান্সের বিনিয়োগ বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদার, নতুন প্রকল্পে সহায়তা এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ফ্রান্সের এয়ারবাস থেকে বাংলাদেশ সরকারের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়টিও আলোচনায় উঠে আসে। মন্ত্রী ও রাষ্ট্রদূত এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশের অবকাঠামো, পানি সরবরাহ, স্যানিটেশন ও নগর ব্যবস্থাপনার উন্নয়নে ফ্রান্সের দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ সহযোগিতার পরিধি আরও বাড়ানোর মাধ্যমে দুই দেশের উন্নয়ন অংশীদারিকে নতুন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব।

বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে ফ্রান্সের উন্নয়ন সহযোগিতা সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমঁ (এএফডি)-এর চারটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—সায়েদাবাদ পানি পরিশোধন প্ল্যান্ট (তৃতীয় পর্যায়), ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প (তৃতীয় পর্যায়), চট্টগ্রাম মেট্রোপলিটন স্যানিটেশন প্রকল্প ফর নর্থ কাট্টলী ক্যাচমেন্ট এবং ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প।

এসব প্রকল্পে প্রকল্প সহায়তা হিসেবে ফ্রান্স প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা অর্থায়ন করছে। তাছাড়া, ফ্রান্সের সহযোগিতায় বাংলাদেশে শহর ও পৌর এলাকায় পানি সরবরাহ, অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে ‘ওয়াটার সাপ্লাই, ইনক্লুসিভ স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রজেক্ট ইন সেভেন টাউনস অব বাংলাদেশ’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি উন্নয়ন প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং ভবিষ্যতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়া বচ্চন সাংবাদিকের মাইক্রোফোন সরিয়ে দিলেন নয়াদিল্লির মিছিলে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


জয়া বচ্চন সাংবাদিকের মাইক্রোফোন সরিয়ে দিলেন নয়াদিল্লির মিছিলে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের আয়োজিত মিছিলে অংশগ্রহণ করেছিলেন সমাজবাদী পার্টির সাংসদ ও প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় পার্লামেন্ট স্ট্রিটের কাছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

‘ওয়ানইন্ডিয়া’র প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিক্ষোভের সময় জয়া বচ্চনকে প্রশ্ন করার চেষ্টা করেন এক সাংবাদিক, যিনি একটি প্ল্যাকার্ড নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে, অভিনেত্রী ওই সাংবাদিকের মাইক্রোফোনটি একপাশে সরিয়ে দেন। এ সময় তাকে একটি অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয় এবং ভিডিওটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এর পরপরই বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সমাজমাধ্যমের কিছু ব্যবহারকারী জয়া বচ্চনের আচরণের বিরুদ্ধে মন্তব্য করেছেন, আবার অনেকে পুরো ঘটনাটিকে বিক্ষোভের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অংশ হিসেবে দেখছেন।

বিরোধী দলগুলোর এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ জানানো এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তোলা। মিছিলটি নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে গেলে নিরাপত্তারক্ষীরা সাংসদদের পথ আটকে দেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সাংবাদিকের সঙ্গে জয়া বচ্চনের এই ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%