প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় ২য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে পরবর্তী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
যশোর টাউন হল মিলনায়তনে শনিবার (৩ অক্টোবর) সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারা দেশ থেকে ৭৭টি সংগঠন অংশগ্রহণ করে।
সম্মেলনের সময় অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে সভাপতি এবং পান্নালাল দে-কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এছাড়া, অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় রচিত ‘সংগীত আভা’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান। বিকেলের অধিবেশনে সংগীত পরিবেশন করেন মাহমুদুল হাসান এবং স্থানীয় শিল্পীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন