প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৯/১১ হামলার বার্ষিকীতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করে ইরান।
হেগসেথ ৯/১১-এর বার্ষিকীতে বলেন, যুক্তরাষ্ট্র এখনও ‘সন্ত্রাসীদের যেখানে থাকার কথা, সেখানে—নরকে’ পাঠাচ্ছে।
তিনি ইরানকে লক্ষ্য করে মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্র ‘ট্যাংকারগুলোকে যেখানে থাকার কথা, সমুদ্রের তলদেশে’ পাঠাচ্ছে এবং নিশ্চিত করছে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। একইসাথে, তিনি উল্লেখ করেন যে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ প্রতিদিন আরও বাড়ানো হচ্ছে।
হেগসেথের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, ৯/১১-এর বার্ষিকীতে মার্কিন ‘যুদ্ধমন্ত্রী’ যে বক্তব্য দিয়েছেন, তাতে মৌলিক অসঙ্গতি বিদ্যমান।
বাঘাইয়ের মন্তব্য, ‘আপনি একই সাথে আগ্রাসন চালাতে, কাপুরুষোচিত হত্যাকাণ্ড ঘটাতে এবং বেসামরিক মানুষের প্রাণহানি ঘটাতে পারেন না। আবার সন্ত্রাসবাদ কী এবং কার সহিংসতা বৈধ—তা নির্ধারণের একচ্ছত্র অধিকারও দাবি করতে পারেন না।’
তিনি আরও বলেন, ৯/১১ হামলার হামলাকারীরা ইরানি ছিলেন না। তার দাবি, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরাই ছিল সেই গোষ্ঠীর সদস্য, যাদের যুক্তরাষ্ট্র পূর্বের কয়েক দশকে অস্ত্র, সংগঠন বা অন্য কোনোভাবে সহায়তা কিংবা লালন-পালন করেছে।
বাঘাই অভিযোগ করেন, ৯/১১-এর পর শুরু হওয়া তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ আফগানিস্তান ও ইরাকে দীর্ঘকালীন যুদ্ধ, দখলদারিত্ব, বেসামরিক মানুষের মৃত্যু এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে।
এই প্রেক্ষাপটে ৯/১১-এর বার্ষিকীকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ‘বেপরোয়া ও অবৈধ যুদ্ধ’কে বৈধতা দেওয়ার চেষ্টা সম্পূর্ণ অযৌক্তিক বলেও মন্তব্য করেন বাঘাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন