প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে বর্তমানে বায়ুদূষণ একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, সূক্ষ্ম ধূলিকণা বা পিএম-২.৫ এর কারণে দেশের ছয়টি প্রধান শহরে বছরে আনুমানিক ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকাল মৃত্যু ঘটে। অর্থাৎ, বায়ু দূষণের ফলে প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন মানুষ প্রাণ হারাচ্ছেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পাবলিক হেলথ বিভাগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি উপস্থাপন করেন গবেষক দলের প্রধান, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. মো. সাখাওয়াত হোসেন।
গবেষণায় আরো বলা হয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর দেশের অর্থনীতিতে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকার সমান ক্ষতি হচ্ছে। এটি দেশের মোট জিডিপির প্রায় ৫ শতাংশের সমান। বায়ু দূষণের ফলস্বরূপ মোট মৃত্যুর সংখ্যা বিবেচনায় বছর তিনেকের মধ্যে হৃদরোগে মারা গেছেন ৩৭ হাজার ৫১৯ জন, শ্বাসতন্ত্রের রোগে ৮৩৪৪ জন এবং ফুসফুসের ক্যান্সারে ৮১১ জন। শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা, যেখানে মৃত্যু হয়েছে প্রায় ৬৮ হাজার ৭০৩ জনের। অন্যদিকে, বরিশাল শহরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম, সেখানে ১৩৯৫ জনের প্রাণহানি ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন