০৭:২২ পি.এম
ইয়েমেনের তাইজ প্রদেশে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের শেষ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু ঘটেছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অবরোধের কারণে লাখ লাখ শিশু টিকাদানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
তাইজের স্বাস্থ্যবিষয়ক গণমাধ্যম কর্মকর্তা তায়সির আল-সামেই জানিয়েছেন, বছরের শুরু থেকে অক্টোবরের শেষ পর্যন্ত এসব সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: সৌদী আরব ফেব্রুয়ারির পর আবারও সর্বোচ্চ তেল উৎপাদনে ফিরলো
তাইজের জনস্বাস্থ্য ও জনসংখ্যা কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৩ লাখ ৪৭ হাজার শিশু হাম ও রুবেলার টিকা থেকে বঞ্চিত রয়েছে। এছাড়া নিয়মিত অন্যান্য টিকা পায়নি আরও ৭২ হাজার ৫০০ শিশু।
এ পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) প্রতি আহ্বান জানানো হয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে।
সংস্থা দুটিকে জরুরি ভিত্তিতে টিকা সরবরাহ এবং পুনরায় টিকাদান কর্মসূচি চালু করতে সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: আমি ধার্মিক, নরকে যেতে চাই না: ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন