প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দখল করেছিল।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সরকার মাত্র ছয় মাস অতিক্রম করেছে। এই সময়ের মধ্যে বাংলাদেশে কেউ গুমের শিকার হননি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হননি। রাজনৈতিক নির্যাতনের শিকার হননি কেউ।
গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং এটি চর্চা হচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এখানে ধর্মীয় পরিচয়ে কাউকে কখনো কোনো বিষয়ে বঞ্চিত করা হবে না।
আমরা সবাই নাগরিক হিসেবে বাংলাদেশে সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করব। সেটাই আমাদের প্রতিশ্রুতি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখানে সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। কেউ বলেননি, ধর্মীয় সংখ্যালঘু। সবাই বাংলাদেশে নাগরিক।
আমাদের সংবিধান তাই স্বীকার করে। এখানে কেউ সংখ্যাগুরু নয়, কেউ সংখ্যালঘু নয়। আমরা সবাই নাগরিক, সবাই সিটিজেন।’
তিনি আরো বলেন, ‘গণ-অভুত্থানের পর আমরা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছি। এই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব।’
ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দখল করেছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলাম। তখন আমরা ভিজিট করেছিলাম। তখন দেখা গেল, আড়াই একর সম্পত্তি সরকারের হাতে রয়েছে। বাকি সম্পত্তি যে দলের নাম উল্লেখ করতে শরম করে বললেন না সেই আওয়ামী লীগের দখলে ছিল।’
তিনি জানান, যে আড়াই একর পাওয়া গিয়েছিল সেটি ছিল শশ্মান। তা না হলে তাও দখল হয়ে যেত। এখন তা ফেরত কার কাছ থেকে নেওয়া হবে? দশ-বারো হাত বদল হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন