প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার পূর্ব নাখালপাড়ার একটি বাসা থেকে রোজিনা খাতুন (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী আরিফ ও তার স্কুলপড়ুয়া দুই ছেলেকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পূর্ব নাখালপাড়ার ৩০০/বি নম্বর বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোজিনা সপরিবার পূর্ব নাখালপাড়ায় বসবাস করতেন। তার স্বামী আরিফ হাসান বৈদ্যুতিক সামগ্রীর ব্যবসা করেন। তাদের দুটি স্কুলপড়ুয়া ছেলে রয়েছে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী আরিফ হাসানকে আটক করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গৃহবধূর মৃত্যু সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানিয়েছেন, রোজিনার মরদেহ মেঝেতে পড়ে ছিল। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের সময় রোজিনার স্বামী আরিফ হাসান বাসায় উপস্থিত ছিলেন। তাকে আটক করে থানায় আনা হয়েছে। তার কথাবার্তা অসংলগ্ন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রোজিনার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন