প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের এলিসি প্রাসাদে অনুষ্ঠিত অভ্যর্থনা অনুষ্ঠানে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছাকাছি অবস্থানরত রিপাবলিকান গার্ডের একজন সদস্য হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিয়ে ওই নিরাপত্তারক্ষীকে সহায়তা করেন ম্যাক্রোঁ এবং প্রাসাদের অন্যান্য কর্মীরা।
ঘটনাটি ঘটে বুধবার (১১ নভেম্বর) স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর প্রস্তুতির সময়। পেলেগ্রিনি ফ্রান্সে প্যারিস সফরে রয়েছেন, যেখানে তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন।
প্রতিবেদন অনুযায়ী, যখন ম্যাক্রোঁ স্লোভাক প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী অসুস্থ হয়ে পড়েন। এ সময় ম্যাক্রোঁ এবং প্রাসাদের কর্মীরা তার পাশে দ্রুত ছুটে যান। পরে প্রাসাদের কর্মীরা তাকে প্রাথমিক সহায়তা প্রদান করেন এবং ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘মানুষকে মূর্তির মতো দাঁড় করিয়ে রাখলে এমনটাই হয়। এসব বন্ধ হওয়া উচিত।’
অন্য একজন বলেন, ‘একজন নিরাপত্তারক্ষী পেছনে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, অথচ অন্যজন তখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। মানবিকতা কোথায়?’
আরেকজন প্রশিক্ষণ শিবিরের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে দুই হাঁটু শক্ত করে আটকে রাখলে রক্ত চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে। এর ফলে অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন