প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (২২ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার, মিরপুর মডেল থানা পুলিশ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মিরপুর থানা শাখা ইমারত শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, যিনি সেলিম আজাদ নামে পরিচিত (৪৮), মোহন মিয়া (৩৩), মেহেদী হাসান (২৬), নুরুল হক ফরাজী (৩০), সৌরভ সরদার (২১), রানা (২৬), ইউনুস ইসলাম ইভান (২৩), নিরব (২৯), আরমান শেখ (২৩), রাফসান করিম (২৫), রাসেল মিয়া (২৬), সাকিব (১৯), আকিফুর রহমান (২২), শ্যামল (২৫), জোনায়েদ আল হাবিব (৪১), রোকন ডালি (২৬), কাউসার হোসেন (২৩), রাজিব (২৩), মানছুরা, তাসলিমা চৌধুরী এবং মজিবুর রহমান (৬৩)।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন