প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক সম্পর্কে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে সাবেক এবং বর্তমান ফুটবলারদের মধ্যে। ফুটবলারদের ক্লান্তির কারণে নয়, বরং বিজ্ঞাপনের জন্যই এই নিয়ম চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, এমনটাই দাবী করা হয়েছে। এই অভিযোগকে অত্যন্ত দৃঢ়তার সাথে অস্বীকার করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইনফান্তিনো বলেন, "হাইড্রেশন ব্রেক থেকে ফিফার কোনো অতিরিক্ত রাজস্ব আসছে না।" তিনি আরও জানান, "কারণ টুর্নামেন্ট সংশ্লিষ্ট সব বাণিজ্যিক চুক্তি আগেই সম্পন্ন হয়েছে।" ফলে, এই বিরতি যুক্ত হওয়ার কারণে নতুন করে কোন আর্থিক সুবিধা সৃষ্টি হয়নি।
ফিফা সভাপতির মতে, খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা নিশ্চিত করা মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, "দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রায় খেলার ফলে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।" সেই ঝুঁকি কমানোর কারণেই হাইড্রেশন ব্রেককে বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরো বলেন, "বিশ্বকাপের মতো বড় আসরে সব দলকে সমান পরিবেশে খেলা জরুরি।" উদাহরণ হিসেবে, তিনি বলেছেন যে, "কোন ম্যাচে অতিরিক্ত গরমের কারণে একটি দল বিশেষ সুবিধা বা অসুবিধার মুখে পড়লে সেটা প্রতিযোগিতার ন্যায্যতা ক্ষুণ্ন করতে পারে।" এজন্যেই সব ম্যাচেই একই নিয়ম প্রয়োগ করা হচ্ছে।
তবে, এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোচ, খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে একাংশ এর সমালোচনা করলেও অনেকেই খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই উদ্যোগটিকে সময়োপযোগী এবং ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন