প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের সখিপুরে পণ্যবোঝাই একটি ট্রাকের সাথে একটি পিকআপের সংঘর্ষের কারণে ৪ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার ভোর চারটার সময়ে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন পিকআপের ড্রাইভার জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নূরনবী (৬৫), হেলপার নওগাঁ জেলার পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়ার সাগর (২২) এবং ঢাকার মিরপুর-১ এর বাসিন্দা সুমন (২৬)।
পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনা ঘটেছে যখন একটি দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী একটি পিকআপ ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। এরা সকলেই পিকআপ ভ্যানের যাত্রী ছিল।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, ভোর ৪ টার সময়ে কালিয়া ঘোনারচালার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাককে মুরগিবাহী পিকআপ ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৪ জনের মৃত্যু হয়। তাদের মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং পরিবারের সদস্যরা আসলে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর মরদেহ তাদের হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন