প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ০৫ জুন, ২০২৬ : রাজধানী ঢাকা মোহাম্মদপুরে একটি অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। বৃহস্পতিবার রাতের দিকে মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মো. চাঁন মিয়া (৩৫), মো. ওয়াসিম (৩৩), মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২০), মোছা. তাসলিমা বেগম (৩৫), মোছা. জান্নাত আক্তার (১৯) ও মোছা. কাজল বেগম (২৬)।
সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি’র একটি টিম ওই বাসায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করেছে। তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থান থেকে গাজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন