প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণাঞ্চলে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং ৩৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন সেনাসদস্য বলে জানা যাচ্ছে। শনিবার, দেশের পরিবহন মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতের দিকে, যখন মাদাউয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় আরও ৩৭ জন আহত হওয়ার তথ্য দেয় বিবৃতিটি।
এর আগে, শনিবার সরকারী সংবাদ সংস্থা এএনপি জানায়, দুর্ঘটনাকবলিত বাসগুলোর একটি সেনাসদস্যদের বহন করছিল। বর্তমানে দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে।
সাহারা অঞ্চলের বিস্তীর্ণ এই দেশের সড়কগুলোর মধ্যে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এই অবস্থার মধ্যে সড়ক দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করতে কর্তৃপক্ষের চলমান প্রচারের মধ্যেই সর্বশেষ এই দুর্ঘটনা ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন