প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর এক বৃদ্ধ নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
নিহত দম্পতি হলেন—মনোয়ারা বেগম (৬০) এবং তাঁর স্বামী মফিজুল হক (৭৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মফিজুল হক ও মনোয়ারা বেগমের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে তাঁদের মধ্যে চরম কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেন, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে ফাঁস লাগিয়ে মফিজুল হক নিজেও আত্মহত্যা করেন।
ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। মফিজুল হকের ছেলের স্ত্রী শাপলা বেগম একটি সামাজিক দাওয়াত শেষে বাড়ি ফিরে ঘর ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে তিনি জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ফ্যানের হুকে মফিজুল হকের ঝুলন্ত লাশ এবং মেঝেতে মনোয়ারা বেগমের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানায়, জোড়া মৃত্যুর এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন