প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের কটিয়াদীতে একজন মুসল্লির মৃত্যু ঘটে নামাজ আদায়রত অবস্থায়।
রোববার (১৯ জুলাই) আসরের নামাজের সময় পৌর এলাকার দরগাহ কলামহলা জামে মসজিদে এই ঘটনার সাক্ষী হন উপস্থিত মুসল্লিরা।
মৃত ব্যক্তির নাম তারা মিয়া (৬৫)। তিনি পৌর এলাকার বাগরাইট গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত কয়েকটি রোগে ভুগছিলেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করছিলেন তারা মিয়া। এ অবস্থায় নামাজ চলাকালে তিনি হঠাৎ লুটিয়ে পড়েন। পরে উপস্থিত মুসল্লিরা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দরগাহ কলামহলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জুনায়েদ আহমেদ বলেন, তারা মিয়া নিয়মিত মুসল্লি ছিলেন এবং তিনি নামাজ আদায়রত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন