প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলে মো. খায়রুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি তার বাবা কৃষক আফছার শেখকে (৬০) কুপিয়ে হত্যা করেছেন। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আফছার শেখ স্থানীয় বৌবাজার থেকে নিজ বাড়িতে ফেরেন। এ সময় তার ছেলে মো. খায়রুল ইসলাম বাড়িতে ছিলেন। বাজার থেকে বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছেলে খায়রুল তার কাছে নেশার জন্য টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করার পর খায়রুল তার বাবাকে গালিগালাজ করেন এবং এক পর্যায়ে রান্নাঘরে ব্যবহৃত ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
নিহতের পরিবার জানায়, মাঝে মাঝে খায়রুল তার বাবার কাছে নেশার জন্য টাকা চাইতেন। তিনি ইয়াবা সেবন করতেন এবং টাকা না দিলে বাবাকে মারধরও করতেন।
লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত মো. খায়রুল ইসলামকে আটকের চেষ্টা চলছে এবং হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন