প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ইয়াসিন আলীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)।
মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুদান দেওয়া হয়।
অনুদান দেওয়ার পর অনুষ্ঠানটির আয়োজকরা জানায়, শিক্ষার্থী ও পথচারীদের দীর্ঘদিনের দাবির ভিত্তিতে টঙ্গীর গাজীপুরা এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে জিসিসি। এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের গঠিত বিশেষ কমিটি ও সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকে আগামী ৭ দিনের মধ্যে ফুটওভার ব্রিজের নির্মাণকাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠকে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ হেফজুর রহমান, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) সহসভাপতি (ভিপি) মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) মুর্তজা হাসান ফুয়াদসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বৈঠকে নিহত ইয়াসিনের পরিবারের সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যক্তি ও শিক্ষার্থী প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
বৈঠকে আলোচনা করা হয়েছে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সড়ক পারাপারে যে ঝুঁকি রয়েছে, দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রস্তাবিত ফুটওভার ব্রিজ নির্মাণের অগ্রগতি নিয়ে। সম্প্রতি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ইয়াসিন আলী (১৭) নিহত হয়। সে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর পর নিরাপদ সড়ক পারাপার এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে।
এই আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবির পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
মঙ্গলবারের বৈঠকে নির্মাণকাজ শুরুর সময়সীমা নিয়ে আলোচনা করা হয়েছে। এসময় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাপ্রবণ ওই এলাকায় পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। ফুটওভার ব্রিজের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শুরু হলে শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের ঝুঁকিপূর্ণভাবে মহাসড়ক পারাপার অনেকটা কমবে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন