প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফাইনাল নিশ্চিত করার পরেই স্প্যানিশ তারকা ফুটবলার লামিনে ইয়ামালের পরিবার একটি অনাকাঙ্ক্ষিত আতঙ্কের মুখোমুখি হয়। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে এই ঘটনা। বার্সelোনার এসপ্লুগেস দে ইয়োব্রেগাত এলাকায় অবস্থিত ইয়ামালের বিলাসবহুল বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারী চুরির চেষ্টা চালায়। যদিও ইয়ামালের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের তৎপরতায় তাকে এবং তার পরিবারের সদস্যদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
স্থানীয় সময় রাত আনুমানিক চারটার দিকে ঘটনাটি ঘটে। বাড়ির দেয়ালে বসানো ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা যায়, মাথায় হুডি ও মুখে মুখোশ পরা দুই ব্যক্তি সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। নিরাপত্তা রক্ষীরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হলে ছদ্মবেশী অনুপ্রবেশকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে চুরির চেষ্টা কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নস্যাৎ হয়ে যায়।
ঘটনার পরপরই ইয়ামালের ব্যক্তিগত নিরাপত্তা দল স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করে। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এটিকে জোরপূর্বক চুরির চেষ্টা হিসেবে মামলা নথিবদ্ধ করা হয়েছে। তবে তদন্তে একটি নতুন মোড় এসেছে বলেও জানা গেছে। পুলিশ জানিয়েছে, একই রাতে ওই একই আবাসিক এলাকার আরও কয়েকটি ভিলাতে চুরির চেষ্টা চালানো হয়েছিল। ফলে অপরাধীরা ঠিক বার্সা তারকাকে লক্ষ্য করেই এই চুরির চেষ্টা চালিয়েছিল, নাকি এটি ওই এলাকার ধনী বাসিন্দাদের বাড়িতে ধারাবাহিকভাবে চালানো সাধারণ কোনো ডাকাতির অংশ ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন