প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় অভিনেতা সৌরভ গুর্জরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং পরে প্রতারণা ও হেনস্থার শিকার করেছেন। এই অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদের গাচিবাউলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। খবরটি এনডিটিভি প্রকাশ করেছে।
সৌরভ অভিনয়ের পাশাপাশি রেসলিংয়ে পরিচিত। তিনি ‘মহাভারত’ ধারাবাহিকে ভীমের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। পরবর্তীতে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও তার অভিনয় রয়েছে।
অভিযোগকারী তরুণী জানিয়েছেন, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে সৌরভের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তারা ফোন নম্বর বিনিময় করেন এবং হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ শুরু করেন। এক পর্যায়ে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে।
তরুণীর অভিযোগ, ২৫ ডিসেম্বর ২০২১ সালে প্রথমবার সৌরভের সঙ্গে সরাসরি দেখা হয়। সেই সময় অভিনেতা তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, স্ত্রী হিসেবে যে ধরনের অধিকার ও মর্যাদা পাওয়া যায়, তাকেও একইভাবে রাখা হবে।
অভিযোগকারী আরো দাবি করেন, তারা শুধু ভারতেই নয়, যুক্তরাষ্ট্রেও একসঙ্গে ছিলেন। সৌরভ সেখানে ব্যবসা শুরু করার কথা বলেছিলেন। তরুণী অভিযোগ করেন, সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তিনি যুক্তরাষ্ট্রে নিজের চাকরি ছেড়ে দেন।
তরুণীর ভাষ্য অনুযায়ী, সৌরভের সঙ্গে সম্পর্কের নানা জটিলতার কারণে তিনি নিজের ক্যারিয়ারেও মনোযোগ দিতে পারছিলেন না। বিয়ের বিষয়ে জানতে চাইলে অভিনেতা তার ফোন নম্বর ব্লক করে দিতেন এবং ধীরে ধীরে তার সঙ্গে দূরত্ব তৈরি করতেন।
অভিযোগের ভিত্তিতে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সৌরভ ওই তরুণীর সঙ্গে ছিলেন। এরপর হায়দরাবাদে একসঙ্গে থাকার সময় কোনো খবর না দিয়েই অভিনেতা চলে যান বলে অভিযোগ করা হয়েছে। তরুণী জানান, সৌরভের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।
অবশেষে চলতি বছরের ১৫ আগস্ট গাচিবাউলি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে। পরে মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে আটক করে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন