প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানে নতুন করে হামলার ঘটনার প্রেক্ষাপটে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনের ভুল পদক্ষেপ অবিলম্বে সংশোধনের জন্য বেইজিং আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, চীনা কোম্পানি ও নাগরিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছে তেহরানের সাথে সংশ্লিষ্টতার কারণে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং লিং নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। সিনহুয়ার প্রতিবেদন অনুসারে, চীন বারবার তাদের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে আসছে যে, আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনও নেই এমন একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে।
মুখপাত্র উল্লেখ করেন, চীনের পক্ষ থেকে বারবার বিষয়টি তুলে ধরা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিকবার চীনা কোম্পানি ও নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেইজিং এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা প্রকাশ করেছে।
হুয়াং লিং আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই একতরফা নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদানে অন্যায্যভাবে হস্তক্ষেপ করে। একই সঙ্গে, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও স্থিতিশীল সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করে।
হুয়াং আরও জানান, চীন যুক্তরাষ্ট্রকে তাদের ভুল কার্যক্রম অবিলম্বে সংশোধন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। এছাড়া, নিজেদের কোম্পানি ও নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে বলেও জানান।
সূত্র: সিনহুয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন